Md Mahmudul Hasan
গতকালকে কল অফ ডিউটি ব্ল্যাক অপস গেমটা ইন্সটল করে খেলতে গিয়ে দেখলাম d3dx9_43.dll ডাটা মিসিং।এখন কি করা যায়! :( । নেট কানেকশন থাকলে তো কোন সমস্যাই নাই। কিন্তু যদি না থাকে তাহলে এই কৌশল টি কাজে আসতে পারে। প্রথমে তো নেট থেকে ডাউনলোড দিলাম। এই ফাঁকে আমার হঠাত মনে হল আরে এই ফাইল টা তো অন্য কোন প্রোগ্রামেও কাজ করে থাকতে পারে। তাই আমি সি (c) ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে দিলাম সার্চ দেখা গেলো মজিলা ফায়ারফক্স আর
মিডিয়া প্লেয়ার ক্লাসিক এ পাওয়া গেলো :) আর দুইটার সাইজ একই ১.৯ মেগা বাইট। 


(ছবিতে কল অফ ডিউটি ব্ল্যাক অপস গেমটার d3dx9_43.dll পরে কপি করা) সেখান থেকে ১ টা কপি করে গেমটার ফোল্ডারে পেস্ট করে গেম ওপেন করে দেখলাম আরে শুরু হয়ে গেলো।
অফলাইনে কাজ করার জন্য এই কৌশল টি করে দেখতে পারেন।
0 Responses

একটি মন্তব্য পোস্ট করুন